1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

দেশে জ্বালানি তেলের সংকট নেই, রোববার থেকে রেশনিং শুরু: জ্বালানি প্রতিমন্ত্রী

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৮২ বার পঠিত

মোঃ জুম্মান হোসেন,যশোর প্রতিনিধি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন যে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং বর্তমানে পর্যাপ্ত মজুত রয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগের একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে তিনি জনগণকে আশ্বস্ত করেন যে সরবরাহ স্বাভাবিক রয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতির দোহাই দিয়ে কেউ যেন আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল মজুত না করেন, সে বিষয়ে তিনি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

 

প্রতিমন্ত্রী জানান, গুজব ও অতিরিক্ত ক্রয়ের ফলে বাজারে কৃত্রিম অস্থিরতা তৈরি হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করতে আগামী রোববার থেকে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে যেন তার প্রভাব সর্বনিম্ন থাকে, সে বিষয়ে সরকার সজাগ রয়েছে এবং প্রয়োজনে দাম সমন্বয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park