1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

কাতার প্রবাসী ইব্রাহিম খলিল বাবলুর রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৬৫ বার পঠিত

আশরাফুল ইসলাম সোহেল,  (বোরহানউদ্দিন) ভোলা: ভোলার বোরহানউদ্দিনে কাতার প্রবাসী মরহুম ইব্রাহিম খলিল বাবলুর রুহের মাগফিরাত কামনায় পারিবারিক উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৬ মার্চ) বোরহানউদ্দিন উপজেলার হাসানিয়া জামে মসজিদে এই দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন মরহুমের বড় ভাই মোহাম্মদ হারুনুর রশিদ।

 

এতে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং এলাকার বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মরহুম ইব্রাহিম খলিল বাবলুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে উপস্থিত ছিলেন হাসানিয়া জামে মসজিদের ইমাম ও দেশপ্রাণ্য আলেম মাওলানা ইউসুফ ইসলামী, মাওলানা নুরুন্নবীসহ স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উপস্থিত বক্তারা বলেন, মরহুম ইব্রাহিম খলিল বাবলু দীর্ঘদিন কাতারে প্রবাস জীবন কাটিয়ে পরিবার ও সমাজের কল্যাণে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী একজন সৎ ও ভালো মানুষকে হারিয়েছে।

 

দোয়া মাহফিল শেষে মরহুমের কবর জিয়ারত করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়। এ সময় পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়।

 

মোনাজাতে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়—তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park