1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

জবিস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে দিমন ও সুমন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৮৬ বার পঠিত

সীমান্ত, জবি প্রতিনিধি 

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ’-এর নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ৬ মাসের জন্য অনুমোদিত এই কমিটিতে সভাপতি হিসেবে মোঃ মনিরুজ্জামান দিমন এবং সাধারণ সম্পাদক হিসেবে সুমন সরকার মনোনীত হয়েছেন।

গত ৩ মার্চ সংগঠনটির উপদেষ্টা ও দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে মনোনীতরা হলেন সিনিয়র সহ-সভাপতি: হেলাল উদ্দিন, সহ-সভাপতি: শাহরিয়ার রশিদ, ইয়ানুর আক্তার ও বিদ্যুৎ সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মোরসালিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক: শায়লা রহমান শিখা ও আহসান উল্লাহ সরকার, সাংগঠনিক সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক: মিজান উদ্দিন মাসুদ।

​কমিটি অনুমোদনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রকাশ করতে হবে।

নবগঠিত এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সম্মানিত শিক্ষক উপদেষ্টাবৃন্দ, যাদের মধ্যে রয়েছেন অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম, অধ্যাপক মোঃ আবু মিসির, অধ্যাপক ড. নাসির আহমাদসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতিক্রিয়ায় জানান, তারা জেলার সকল শিক্ষার্থীর স্বার্থ রক্ষায় এবং সংগঠনের ঐতিহ্য বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park