1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বালিয়াডাঙ্গীতে অগ্নিকাণ্ডে একাধিক পরিবার সর্বস্বান্ত

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৩২৬ বার পঠিত

বালিয়াডাঙ্গীতে অগ্নিকাণ্ডে একাধিক পরিবার সর্বস্বান্ত

মোঃ আবু সুফিয়ান বাবু
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বাদামবাড়ী বাজারসংলগ্ন সরকারপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে। অগ্নিকাণ্ডে বসতঘরসহ নগদ অর্থ, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নিত্যপ্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে একটি ধুন্নার ভোগার আগুন থেকে প্রথমে একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এ ঘটনায় আজিজুল ইসলাম নামে এক ব্যক্তি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার বসতঘরসহ ঘরে থাকা নগদ অর্থ, জমির গুরুত্বপূর্ণ দলিলপত্র, চাল-ডাল ও অন্যান্য আসবাবপত্র সম্পূর্ণভাবে আগুনে ভস্মীভূত হয়ে গেছে।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্তদের জন্য দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park