1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বিদ্যুৎ সাশ্রয়ে যশোরে রাত ৮টার পর দোকান বন্ধের সিদ্ধান্ত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪৫ বার পঠিত

মোঃ জুম্মান হোসেন, যশোর প্রতিনিধি: দেশে চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলা ও সাশ্রয়ী মনোভাব বজায় রাখতে যশোরে রাত ৮টার পর সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। তবে শপিংমল ও পোশাকের দোকান এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 

যশোর চেম্বারের সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা ছিলেন চেম্বারের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান। তিনি বলেন, “বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের বিদ্যুৎ ব্যবহারে অত্যন্ত সাশ্রয়ী হতে হবে। অপ্রয়োজনে বৈদ্যুতিক বাতি, পাখা ও এসি বন্ধ রাখতে হবে এবং শহরের মার্কেটগুলোতে আলোকসজ্জা সীমিত করতে হবে।”

 

সভায় জানানো হয়, আগামীকাল শুক্রবার (৬ মার্চ) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে পোশাকের দোকান ও শপিংমলগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রাখার সুযোগ পাবে। ঈদের পর সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান কঠোরভাবে রাত ৮টার মধ্যে বন্ধ করার ঘোষণা দেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

 

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব, ওজোপাডিকো-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, চেম্বারের সহ-সভাপতি জাহিদ হাসান টুকুন এবং যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপুসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park