1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

পঞ্চগড়ে ইউপি সদস্যের বিরুদ্ধে ভাতা ও কার্ড পাইয়ে দেওয়ার নামে অর্থ লেনদেনের অভিযোগ প্রমাণিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১১৯ বার পঠিত

আনিসুর রহমান মানিক, পঞ্চগড় 

 

পঞ্চগড় সদর উপজেলার ৮নং ধাক্কামারা ইউনিয়নের মালিপাড়া এলাকায় বিভিন্ন সরকারি ভাতা ও কার্ড পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হলেও এখনো দৃশ্যমান কোনো প্রশাসনিক পদক্ষেপ না নেওয়ায় জনমনে প্রশ্ন উঠেছে।

 

ভুক্তভোগীদের লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও টিসিবি কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা করে দেওয়ার আশ্বাসে মোট প্রায় ১ লাখ ২৯ হাজার টাকা নেওয়া হয়। দীর্ঘ সময় পার হলেও প্রতিশ্রুত সেবা না পাওয়ায় ক্ষতিগ্রস্তরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দেন।

 

পরবর্তীতে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত শুনানিতে অভিযোগের সত্যতা উঠে আসে বলে স্থানীয় সূত্র জানায়। শুনানি শেষে অভিযুক্ত পক্ষ ৭৫ হাজার টাকা ফেরত দেয়। তবে বাকি অর্থ ফেরত না পাওয়া এবং অভিযুক্তদের বিরুদ্ধে কোনো তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা দৃশ্যমান না হওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

অন্যদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বিষয়ে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।

 

স্থানীয় সচেতন মহলের অভিমত, সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে অর্থ লেনদেনের ঘটনা শুধু ব্যক্তিগত অনিয়ম নয় এটি জনস্বার্থ ও প্রশাসনিক স্বচ্ছতার সঙ্গে জড়িত গুরুতর বিষয়। অভিযোগ প্রমাণিত হওয়ার পরও কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে সাধারণ মানুষের সরকারি সেবার প্রতি আস্থা ক্ষুণ্ন হতে পারে।

 

এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ, স্বচ্ছ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। জনস্বার্থ রক্ষায় দ্রুত ও কার্যকর পদক্ষেপই পারে পরিস্থিতির সুষ্ঠু সমাধান নিশ্চিত করতে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park