1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

অবৈধ স্থাপনায় নেই ছাড়, জরিমানায় ৯ ব্যবসায়ী

  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৪৭ বার পঠিত

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলার ব্যস্ততম বাজার এলাকায় ফুটপাত দখল ও অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনার দায়ে ৯ জন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ মার্চ) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন।

অভিযান সূত্রে জানা যায়, তারাগঞ্জ কাঁচাবাজার এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী ফুটপাত দখল করে অস্থায়ী দোকান ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছিলেন। এতে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং বাজার এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে ক্রেতা ও সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়।

ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৯ জন ব্যবসায়ীকে মোট ১৩ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং তাৎক্ষণিকভাবে দখল করা অংশ সরিয়ে নিতে নির্দেশ দেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “বাজারের শৃঙ্খলা বজায় রাখা, পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং জনস্বার্থ রক্ষায় প্রশাসন বদ্ধপরিকর। হাট ইজারাদারসহ সংশ্লিষ্ট সকলকে ফুটপাত দখলমুক্ত রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, জনদুর্ভোগ সৃষ্টিকারী অবৈধ দখল ও স্থাপনার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বাজার ব্যবস্থাপনায় স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park