1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

খাগড়াছড়িতে এসিজি-ভূমির মাসিক সভায় নানান কর্মসূচি গৃহীত

  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৪৪ বার পঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর শাখা সংগঠন অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি-ভূমি)-এর নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিকাল তিনটায় জেলা টিআইবি কার্যালয়ে এ সভা আয়োজিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এসিজি (ভূমি)-এর সমন্বয়ক ফারজানা আক্তার। সভা সঞ্চালনা করেন কমিটির সদস্য মো. সোহাগ। সভায় আরও উপস্থিত ছিলেন টিআইবি খাগড়াছড়ি এরিয়া কো-অর্ডিনেটর আলাল, সহ-সমন্বয়ক কাজী মৌছানা হাকিম এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় চলতি মাস ও আগামী মাসের কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে আলোচনা ও গ্রহণ করা হয়। প্রতিটি কর্মসূচির জন্য দায়িত্বশীল সদস্যদের নাম নির্ধারণ করা হয়।
গৃহীত কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন। এ উপলক্ষে একটি বিশেষ আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও ভূমি অফিস মনিটরিং কার্যক্রম জোরদার করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, টিআইবি-র এসিজি-ভূমি কমিটি দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠায় সাধারণ নাগরিকদের সচেতন ও সংগঠিত করার লক্ষ্যে নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে। ভূমি খাতে দুর্নীতি হ্রাস ও সেবার মানোন্নয়নে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park