1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

যশোরে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৬৪ বার পঠিত

মোঃ জুম্মান হোসেন, যশোর প্রতিনিধি: যশোরে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে (৪৫) অপহরণের তিনদিন পার হলেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পায়নি পুলিশ। এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা ওই ব্যবসায়ীকে জীবিত উদ্ধারের আকুতি জানিয়ে আজ বুধবার বিকেলে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেছেন তাঁর স্ত্রী রেশমা খাতুন।

সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়ে রেশমা খাতুন বলেন, “আমার স্বামী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। গত তিনদিন ধরে তিন মেয়েকে নিয়ে আমরা চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। তাঁর সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না, তিনি সৎভাবে ব্যবসা পরিচালনা করতেন।”

পরিবার সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম শহরের শংকরপুর এলাকায় ‘আর আর মেডিকেল’ ও ‘জে আর এগ্রোভেট’ নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। গত ২ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে সদর উপজেলার সুজলপুর এলাকার বাড়িতে ফিরছিলেন তিনি। পথে একদল দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

অপহরণের এক ঘণ্টা পর রাত ১০টার দিকে জাহাঙ্গীর আলমের মোবাইল ফোন থেকে তাঁর মা ও স্ত্রীর কাছে ফোন আসে। ফোনে অপহরণকারীরা এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাঁকে মেরে ফেলার হুমকি দেয়। এরপর থেকেই তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আজ সংবাদ সম্মেলনে অপহৃতের মা জাহানারা খাতুন, ছোট বোন সেলিনা খাতুন, তাঁর দুই কন্যা হৃদা ও রুপুসহ স্বজনেরা উপস্থিত ছিলেন।

এই বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্তের কাজ চলছে। দ্রুতই তাঁকে উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ বিষয়ে যশোরের সাধারণ মানুষ জানান নিখোঁজ ব্যবসায়ীর পরিবার দ্রুত জাহাঙ্গীর আলমকে জীবিত উদ্ধার, অপহরণকারীদের গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park