1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

বখাটেদের অত্যাচারে অতিষ্ঠ রাজশাহীর এক তরুণী

  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৫৭ বার পঠিত

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের কয়েরদাড়া খ্রিস্টানপাড়া এলাকায় এক তরুণীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। সর্বশেষ গভীর রাতে অজ্ঞাত দুই ব্যক্তি এসে বাড়ির ছবি তুলে নেওয়ার ঘটনায় তিনি ও তাঁর পরিবার চরম আতঙ্কে রয়েছেন।

 

 

দীর্ঘদিনের অভিযোগ

ভুক্তভোগী তরুণীর দাবি, গত আগস্ট মাস থেকে এলাকার কিছু যুবক বিভিন্নভাবে তাকে বিরক্ত করে আসছে।

 

সেপ্টেম্বর মাসে কয়েকজন যুবক তাদের বাড়িতে ইট ছুড়ে মারে।

 

 

অক্টোবর থেকে এক যুবক নিয়মিত কখনও বিকেল, কখনও সন্ধ্যা কিংবা রাতে তার নাম ধরে চিৎকার ও অশ্লীল মন্তব্য করে।

 

 

বাড়ির পেছনের রাস্তা দিয়ে হাঁটার সময় কয়েকজন যুবক তার নাম উল্লেখ করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে বলেও অভিযোগ রয়েছে।

 

 

এ ছাড়া একাধিকবার অচেনা কণ্ঠে “আই লাভ ইউ”সহ বিভিন্ন অশ্লীল ভাষায় ডাকা হয়েছে বলে জানান তিনি। কয়েকটি কণ্ঠ চিনতে পারলেও সরাসরি কাউকে শনাক্ত করতে পারেননি।

 

 

সবচেয়ে উদ্বেগজনক ঘটনা ঘটে ২ মার্চ দিবাগত গভীর রাতে। তরুণীর ভাষ্য অনুযায়ী, রাত আনুমানিক ২টা ২০ মিনিটে (৩ মার্চ ভোরে) একটি রিকশায় করে দুই ব্যক্তি এসে বাড়ির পেছনে দাঁড়িয়ে কথাবার্তা বলতে থাকে। তাদের একজনকে বলতে শোনা যায়, “কোন বাড়িটা হবে?” অপরজন একটি বাড়ির দিকে ইঙ্গিত করে বলে, “এই বাড়িটা।” পরে একজন আরেকজনকে ছবি তুলতে বললে বাড়ির ছবি তোলা হয়।

 

 

ঘটনাটি টের পেয়ে তরুণী বাইরে এলে রিকশাটি দ্রুত স্থান ত্যাগ করে। এরপর থেকেই পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সিটি বাইপাস সড়কমুখী ওই এলাকায় প্রায়ই চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটে। পাশেই একটি রাজনৈতিক দলের ক্লাব রয়েছে, যেখানে কিছু যুবক রাতে আড্ডা ও মাদক সেবন করে এবং অশ্লীল ভাষা ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে।

 

 

ভুক্তভোগী তরুণী প্রাইম ইনস্টিটিউট অব মেডিক্যাল টেকনোলজি-এর প্রথম বর্ষের ছাত্রী এবং আদিবাসী মাহলি সম্প্রদায়ের সদস্য। তিনি বর্তমানে ভীতসন্ত্রস্ত অবস্থায় রয়েছেন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন।

 

তিনি প্রশাসনের কাছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park