1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক আহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৫৯ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই বাঁশবাড়ি গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক গুরুতর আহত হয়েছেন।

 

মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) বিকেল প্রায় ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত যুবক একই উপজেলার আমজানখোর ইউনিয়নের পশ্চিম হরিণমারি গ্রামের আব্দুস সুভানের ছেলে মোঃ সোহরাব আলী (১৫)।

 

প্রত্যক্ষদর্শীরা জানা যায়, দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে তিন রাস্তার মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সোহরাব স্লিপ করে পড়ে যান। এ সময় মোটরসাইকেলের হেডলাইট ও সাইড বাতি ভেঙে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি প্রথমে একটি মাটির বাড়িতে ধাক্কা দেয় এবং পরে একটি পাকা বাড়িতে আঘাত করলে চালক মোটরসাইকেলসহ ছিটকে পড়েন।

 

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে আমির নামে এক ব্যক্তির বাড়িতে নিয়ে যান। সেখানে প্রায় আধা ঘণ্টা তিনি অচেতন অবস্থায় ছিলেন। পরে পরিবারের সদস্যদের খবর দিলে তার বাবা আব্দুস সুভান ঘটনাস্থলে পৌঁছান।

 

স্থানীয়রা আরও জানান, দুর্ঘটনায় তার সামনের কয়েকটি দাঁত ভেঙে গেছে। ঘটনার প্রায় আধা কিলোমিটার আগেই মোটরসাইকেলটির নিয়ন্ত্রণে সমস্যা দেখা দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

 

রত্নাই বাঁশবাড়ি গ্রামের সাদ্দাম আলী ও আনসারুল হক আহত যুবককে দ্রুত স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যান। বর্তমানে তার চিকিৎসা চলছে।

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park