1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

জলবায়ু-স্মার্ট কৃষি উৎপাদন এবং উত্তম কৃষি চর্চা এর উপর সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৬১ বার পঠিত

মোঃ শামসুল আলম, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের উদ্যোগে জলবায়ু-স্মার্ট কৃষি উৎপাদন প্যাকেজ এবং উত্তম কৃষি চর্চা (জিএপি-GAP) বিষয়ক সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ শুরু হয়েছে।

 

মঙ্গলবার (৩ মার্চ) দুইদিন ব্যাপী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। অস্ট্রেলীয় সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ যৌথভাবে জেসমিন (GESMIN) প্রকল্পটি বাস্তবায়ন করছে।

প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় টেকসই কৃষি উৎপাদন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং পুষ্টি সংবেদনশীল কৃষি চর্চা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা হয়।

 

এ সময় বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল ফয়সাল, জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব এবং বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোঃ খলিল উল্লাহ, আবিদ হাসান। এছাড়াও

চরপুটিমারী ইউনিয়নের বিভিন্ন উৎপাদক দলের নির্বাচিত কৃষকগণ উপস্থিত ছিলেন।

 

এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, উৎপাদনশীলতার উন্নয়ন এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে ইতিবাচক পরিবর্তন আসবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park