1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল

  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৭৯ বার পঠিত

মোঃ নুরুজ্জামান, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (০২ মার্চ ২০২৬) উপজেলা অডিটোরিয়ামে বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি এনএম নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল হক।

 

এছাড়া উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আহসানুল হক বলেন, রমজান আত্মশুদ্ধি ও নৈতিকতার মাস।

ব্যক্তি ও পেশাগত জীবনে সত্য ও ন্যায়ের পথে থেকে দায়িত্ব পালন করলে সমাজে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। তিনি প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

ইফতারের পূর্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সামাজিক সম্প্রীতি বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জুলফিকার আলী শাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক হারুন অর রশীদ, সিনিয়র সাংবাদিক মশিউর রহমান, সিনিয়র সাংবাদিক দবিরুল ইসলাম, রাজিউর রহমান, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park