
মোহাম্মদ আলী জিন্নাহ,জামালপুর: জামালপুরের মাদারগঞ্জে মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ,ডিম,মাংস বিক্রয় কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে মাদারগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রম শুভ উদ্বোধন করেন জামালপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
বিশেষ অতিথি মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী। উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান।
সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আতিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আল আমিন।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ও মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, বালিজুড়ী বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম মুছা সহ সাংবাদিকবৃন্দ, কর্মচারীবৃন্দ খামারী ও ক্রেতা সাধারণ উপস্থিত ছিলেন। প্রাণিসম্পদ অফিস থেকে গরু মাংস ৬৫০ টাকা কেজি, পোল্ট্রি মুরগী ১৬০ টাকা, পোল্ট্রি ডিম ডজন ৮৪ টাকা, দুধ লিটার ৭০ টাকা বিক্রি করা হবে।