1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

যশোরে ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর, ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাই

  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৪৮ বার পঠিত

মোঃ জুম্মান হোসেন,যশোর প্রতিনিধি: যশোরে এক মোটর পার্টস ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর ও অজ্ঞান করে ২ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। আজ রোববার (১ মার্চ) দুপুর আড়াইটার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারের পেছনের নির্জন সড়কে এ ঘটনা ঘটে।

 

আহত ব্যবসায়ীর নাম আশিক হোসেন (২৭)। তিনি শহরের বকচর হুশতলা এলাকার বাসিন্দা এবং আর এন রোডের একজন মোটর পার্টস ব্যবসায়ী। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

 

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে আশিক হোসেন কাজ শেষে শেখহাটি বাবলাতলা কমার্শিয়াল কলেজের সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে কেন্দ্রীয় কারাগারের পেছনের একটি নির্জন পাকা সড়কে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করা হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললে দুর্বৃত্তরা তার কাছে থাকা ২ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, মারধরের কারণে তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

আশিকের পরিবারের সদস্যরা জানান, ছিনতাই হওয়া টাকাগুলো ব্যবসার লেনদেনের জন্য তার কাছে ছিল। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। তারা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park