1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

২য় ধাপের ভর্তি শেষে হাবিপ্রবিতে আসন ফাঁকা ১৭১ টি

  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৬৮ বার পঠিত

ইফাত হোসেন জীম, হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষে দ্বিতীয় ধাপের ভর্তি শেষে মোট ১৭১টি আসন ফাঁকা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ১ হাজার ৭৯৫টি আসনের মধ্যে দুই ধাপে ভর্তি হয়েছেন ১ হাজার ৬২৪ জন শিক্ষার্থী। ভর্তিপরীক্ষা কমিটি সূত্রে বিষয়টি জানা যায়।

রবিবার (০১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় মেধাতালিকা থেকে ভর্তির পর এ১-০৪টি, এ২-১৩টি, এ৩-০৮টি, বি১-২৫টি, বি২-১৯টি, বি৩-৩৭টি, সি (বিজনেস স্টাডিজ)-০৮টি, সি (সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস)-২১ টি, ডি১- ১০টি, ডি২-১২টি, ডি৩-১২টি ও ব্যাচেলর অফ আর্কিটেকচারে ০২টি সিট ফাঁকা রয়েছে।

ভর্তি কমিটি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তৃতীয় মেধাতালিকা বা অপেক্ষমাণ তালিকা থেকে পরবর্তী ভর্তি কার্যক্রম গ্রহণ করবে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা পরবর্তীতে জানানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park