1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

সংগ্রামী নেতৃত্বের ৩৯ বছর: এম এ ফয়েজের জন্মদিন আজ

  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৬৮ বার পঠিত

আবির হোসেন,কয়রা,খুলনা প্রতিনিধি: আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম (কেন্দ্রীয় শাখা) এম এ ফয়েজ-এর ঊনচল্লিশতম জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম, সিটি ল কলেজ খুলনা শাখা।

শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, বিগত দিনে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের আন্দোলন-সংগ্রামে এম এ ফয়েজ যেভাবে সাহসিকতা, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন, তা সংগঠনের নেতাকর্মীদের অনুপ্রাণিত করেছে। ন্যায় ও সত্যের পক্ষে তাঁর আপসহীন অবস্থান এবং সাংগঠনিক দক্ষতা সংগঠনকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁর সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম ভবিষ্যতেও ন্যায় ও সত্যের পথে অটল থেকে উত্তরোত্তর সমৃদ্ধি অর্জন করবে এবং গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে।

আজকের এই বিশেষ দিনে এম এ ফয়েজ-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করা হয়। পাশাপাশি তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনায় জানানো হয় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park