1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০১ বার পঠিত

মোঃ জুম্মান হোসেন, যশোর জেলা প্রতিনিধি: যশোরের বিরামপুর নোয়াপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। আজ সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন—প্রথম পক্ষের হানিফ (৬৫), তাঁর ছেলে রাসেল (৪০), মেয়ে সেমন্তি আক্তার তুলি (১৯) ও স্ত্রী শামীমা আক্তার শিমুল (৩০)। অন্যদিকে দ্বিতীয় পক্ষের আহতরা হলেন শাহীন (৪৮), তাঁর স্ত্রী শামসুন্নাহার (৪৫) ও বুশরা (১৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের একটি জমির মালিকানা নিয়ে হানিফ ও শাহীনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ দুপুরে ওই জমির মালিকানা নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের ৭ জন আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে আঘাত গুরুতর না হওয়ায় তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে তাঁরা সবাই আশঙ্কামুক্ত।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park