1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

মাদক, জুয়া ও অবৈধ খনন রোধে সিংড়ায় কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৭ বার পঠিত

মোঃ ইব্রাহিম আলী,সিংড়া (নাটোর) প্রতিনিধি: সিংড়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ এবং অবৈধ খনন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে আইনশৃঙ্খলা কমিটির সভায়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বক্তব্য দেন সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম, নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্যের প্রতিনিধি মিলন মাস্টার, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আহমেদ রফিক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, স্মার্ট প্রেসক্লাবের সভাপতি খলিল মাহমুদ, আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ খান, সাংবাদিক সৌরভ সোহরাবসহ অন্যান্য সদস্যরা।

বক্তারা উপজেলার বিভিন্ন সরকারি খাল ও জলাশয় উন্মুক্তকরণ, অবৈধ পুকুর খনন বন্ধ, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং জুয়া ও মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা বলেন, প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়।

সভাপতির বক্তব্যে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে এবং জনস্বার্থে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

সভা শেষে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park