1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বালিয়াডাঙ্গীতে আলু বোঝাই পাওয়া টলি-পাগলুর সংঘর্ষে আহত ৮, আশঙ্কাজনক অবস্থায় ৩

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৬ বার পঠিত

ফজলুর রহমান: বালিয়াডাঙ্গী উপজেলা-তে বুধবার রাত সারে ১০টায় আলু বোঝাই পাওয়া টলি ও পাগলুর সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

দুর্ঘটনাটি ঘটেছে বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও মহাসড়ক-এর কালোমেঘ কেয়া ভাটার পাশে। আহতদের বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস-এর কর্মীরা উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে আসেন।
আহতরা হচ্ছেন আব্দুল বাকি, গ্রাম মলানি; মোঃ মোমিন মিয়া (২৪), গ্রাম মোলানী; মোঃ জুয়েল রানা, গ্রাম জিয়াবাড়ি বেংরোল; মোঃ বাবলা (৩০), বড় বেংরোল জিয়াবাড়ী; মোঃ হাসিবর (ঠিকানা জানা যায়নি); মোঃ রমজান (২৫), ড্রাইভার, পিতা: সিরাজুল ইসলাম, গ্রাম ভেলাজান; মোঃ মাসুদ রানা (৩০), পিতা: হামিদুল, গ্রাম মোলানী; এবং মোঃ লাবু রায়হান (৩০), পিতা: ফাজিল, গ্রাম রাজাপুর দিঘলবস্তি।
খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park