1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বীরগঞ্জে ‘ইউএস প্রকল্প’–এর নামে চাকরির প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬০ বার পঠিত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে কথিত বিদেশি অর্থায়নের একটি প্রকল্পের নামে চাকরির প্রলোভন দেখিয়ে বহু যুবকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাদিয়াখালী দুঃস্থ মাতা মহিলা সমিতি (BDMMS) নামে একটি প্রতিষ্ঠান।

 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকার প্রকল্প চালুর কথা বলে বিভিন্ন পদে নিয়োগের আশ্বাস দেওয়া হয়। প্রতি প্রার্থীর কাছ থেকে ৩০-৪০ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে। ইতোমধ্যে কয়েকজন টাকা জমা দিয়েছেন বলেও জানা গেছে। তবে প্রকল্পের সরকারি অনুমোদন বা তহবিলের উৎস সম্পর্কে স্পষ্ট তথ্য মেলেনি।

 

ভুক্তভোগীদের অভিযোগ, পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ গ্রামের মাসুদ রানা ও তার স্ত্রী টুম্পা অর্থ সংগ্রহের সঙ্গে জড়িত। জেলা সমন্বয়কারী পরিচয়ে নিয়োগ পাওয়া বুলবুল দাবি করেন, টাকা লেনদেনের প্রতিবাদ করায় তাকে হয়রানি করা হচ্ছে।

 

এদিকে স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park