1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

হাবিপ্রবি রেজিস্ট্রারের বিতর্কিত বক্তব্যে সাদা দলের তীব্র প্রতিবাদ

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৯ বার পঠিত

ইফাত হোসেন জীম,হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ আবু হাসান গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্যের উপস্থিতিতে এক রাজনৈতিক বক্তব্য প্রদান করেন। উক্ত বক্তব্যে তিনি সাদা দল সম্পর্কে অসত্য ও বিদ্বেষমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছে সংগঠনটি।

 

সাদা দলের সভাপতি প্রফেসর ড. মনিরুজ্জামান বাহাদুর ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে জানায়, বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বশীল প্রশাসনিক পদে থাকা একজন কর্মকর্তার কাছ থেকে এ ধরনের রাজনৈতিক বক্তব্য কোনোভাবেই প্রত্যাশিত নয়। তাঁর মন্তব্য শিক্ষক সমাজকে বিব্রত করেছে এবং পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত মর্যাদার পরিবেশকে ক্ষুণ্ণ করেছে।

 

বিবৃতিতে আরও বলা হয়, সাদা দল বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি শিক্ষক সংগঠন, যা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নয়ন, শিক্ষকদের ন্যায্য অধিকার সংরক্ষণ এবং প্রাতিষ্ঠানিক অগ্রগতির লক্ষ্যে কাজ করে আসছে। সংগঠনটি দাবি করে, রেজিস্ট্রারের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

 

সাদা দল অভিযোগ করে, বর্তমানে যে সংগঠনের সঙ্গে রেজিস্ট্রার নিজেকে সম্পৃক্ত বলে দাবি করছেন, তার সদস্যরা অতীতে সাদা দলের সঙ্গেই যুক্ত ছিলেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচনে পরাজয়ের পর তিনি কয়েকজনকে নিয়ে পৃথক সংগঠন গঠন করেন-এ তথ্য সর্বজনবিদিত।

 

সাদা দল জানায়, বিশ্ববিদ্যালয়ে তারা সর্ববৃহৎ শিক্ষক সংগঠন হিসেবে দায়িত্বশীল ও গণতান্ত্রিক ধারায় কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু রেজিস্ট্রারের সাম্প্রতিক রাজনৈতিক মন্তব্যে তারা গভীরভাবে মর্মাহত।

 

সংগঠনটি অবিলম্বে উক্ত মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে ভবিষ্যতে দায়িত্বশীল পদ থেকে সংযত, তথ্যনির্ভর ও প্রাতিষ্ঠানিক শালীনতা বজায় রেখে বক্তব্য প্রদানের আহ্বান জানিয়েছে।

 

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দিনাজপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা দিতে গিয়ে রেজিস্ট্রার বলেন, সাদা দলের ম্যাক্সিমাম সদস্য জামাত করে, কিছু আছে গুপ্ত আর কিছু আছে যারা নিজেদেরকে বিএনপি দাবি করে কিন্তু আমরা তাদের কার্যক্রম দেখতে পাই না। এছাড়াও তিনি কর্মকর্তাদের সংগঠন অফিসার্স ফোরাম নিয়েও বিতর্কিত মন্তব্য করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, বিশ্ববিদ্যালয়ে প্রকৃত জাতীয়তাবাদী সংগঠন হলো জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ, কর্মকর্তা পরিষদ, কর্মচারী পরিষদ ও জিয়া পরিষদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park