1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

যশোরে অনলাইন জুয়াচক্রের আস্তানায় ডিবির হানা, ৬ জন আটক

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৩ বার পঠিত

মোঃ জুম্মান হোসেন, যশোর জেলা প্রতিনিধি: সামাজিক যোগাযোগ বিভিন্ন সাইটের মাধ্যমে অনলাইন জুয়া খেলা এবং জুয়ার বিজ্ঞাপন দেয়ার অভিযোগে ছয় যুবককে আটক করেছে যশোরের ডিবি পুলিশ।

 

গতকাল মঙ্গলবার রাতে যশোর শহরের ঘোপ এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

 

এরা হলো, পিরোজপুর সদরের বানেশ্বরপুর গ্রামের ফারু সিকদারের ছেলে আরিফুল সিকদার হাফিজ, মরিচা গ্রামের মনির শেখের দুই ছেলে মেহেদী হাসান ও হাসিব, আলমনকাটি গ্রামের গোলাম রসুল শেখের ছেলে হাফিজ শেখ, যশোরের অভয়নগর উপজেলার মাগুরা গ্রামের ফায়াদ আল সুমন এবং বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পাতাবাড়িয়া গ্রামের সরোয়ার হোসেনের ছেলে তামিম।

 

ডিবি পুলিশের এসআই সালাউদ্দিন খান বলেছেন, গত মঙ্গলবার সন্ধ্যার পর যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের এসএম জাহিদুল ইসলামের পপি কটেজ নামে পাঁচতলা বিল্ডিংয়ের তিনতলার উত্তর পাশের ফ্ল্যাটে বসে আসামিরা জুয়া খেলছিল।

 

গোপন সূত্রে সংবাদ পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। সেখান থেকে ১০টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়। তারা বিভিন্ন অ্যাপস ব্যবহার করে জুয়াড়িদের সাথে যোগাযোগ ও ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছিল। তারা নাইন উইকেটস, ইলেভেন উইকেটস নামক বিভিন্ন সাইড ব্যবহার করতো। মূলত তারা সেখানে মাসিক বেতনের বিনিময়ে জুয়ার সাইড পরিচালনা করে আসছিল। এর আসল হোতার সন্ধান পাওয়া গেছে। তাদের আটক করা যায়নি। ঘটনার সময় ২/৩ জন সেখান থেকে পালিয়ে যায়। আটক ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

 

বুধবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park