1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

তারাগঞ্জ বাজারের সড়ক সংস্কার ঘিরে বিতর্ক, মান নিয়ে আপত্তিতে কাজ বন্ধ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪০ বার পঠিত

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জ উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র তারাগঞ্জ বাজারের প্রধান সড়ক সংস্কার কাজ নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগে সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। উন্নয়ন কাজে অনিয়মের আশঙ্কায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
সকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা সংস্কার কার্যক্রম শুরু করলে ব্যবহৃত ইট, বালু ও অন্যান্য সামগ্রীর মান নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা। তাদের অভিযোগ, নির্ধারিত স্পেসিফিকেশন অনুসরণ না করে কাজ এগোনো হচ্ছে। বিষয়টি সরেজমিনে দেখে ক্ষুব্ধ ব্যবসায়ী ও পথচারীরা কাজ বন্ধের আহ্বান জানান।
স্থানীয় ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, বহুদিন ধরে সড়কটি ভাঙাচোরা অবস্থায় থাকায় ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছিল। মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছিল, তবে নিম্নমানের নির্মাণ হলে তা টেকসই হবে না। তিনি বলেন, “আমরা চাই কাজ যেন কাগজে উল্লেখিত মান অনুযায়ী হয়। নয়তো অল্পদিনেই রাস্তা আবার নষ্ট হবে।”
খবর পেয়ে উপ-বিভাগীয় প্রকৌশলী কামাল পাশা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি কাজের অগ্রগতি ও ব্যবহৃত উপকরণ পরীক্ষা করেন। পরে তিনি জানান, কিছু ক্ষেত্রে মানের ঘাটতির বিষয়টি নজরে এসেছে। ঠিকাদারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে নিয়মিত তদারকির আশ্বাস দেন তিনি।
তারাগঞ্জ বাজারের এ সড়কটি এলাকার ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার অন্যতম প্রধান ভরসা। প্রতিদিন অসংখ্য যানবাহন ও পথচারী এই পথ ব্যবহার করেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়, যা বিশেষ করে বর্ষাকালে চলাচলকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে।
এলাকাবাসীর বক্তব্য, তারা উন্নয়নকাজে বাধা দিতে চান না; বরং টেকসই ও মানসম্মত অবকাঠামো চান। সুষ্ঠু তদারকির মাধ্যমে কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন তারা।
সংশ্লিষ্ট মহলের মতে, জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে মান নিশ্চিত করতে কঠোর নজরদারি জরুরি। এতে জনদুর্ভোগ কমবে এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park