1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ফটিকছড়ি ছাদেকনগরে আবেদ মনছুর শাহ্ নির্দেশিত সকল আউলিয়া কেরামের ওরশ শরীফ উদযাপন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৪ বার পঠিত

মোহাম্মদ: আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি থানার অন্তর্গত সমিতির হাট ছাদেক নগর দরবার শরীফের প্রবর্তক হাজত রাওয়া মুশকিল কোশা আশেকে রাসুল হযরত শাহ্ ছুফী সৈয়দ মোহাম্মদ আবেদ মনছুর শাহ (র:) প্রকাশ শাহ সাহেব কেবলার নির্দেশিত প্রতি বছরের ন‍্যায় আল্লাহ্ রাসুলের স্মরণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:), পাকপাঞ্জাতন ও বিশ্বের সকল আউলিয়া কেরামের ৪৪তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ মহান ১০ ফাল্গুন ২৩ ফেব্রুয়ারি সোমবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ‍্যমে ধর্মীয় ভাবগাম্ভীর্য‍্যের মধ‍্য দিয়ে গাউছিয়া আবেদ শাহ মঞ্জিলে মহাসমারোহে অনুষ্ঠিত হয়। হুজুরের একমাত্র শাহজাদা সৈয়দ মোহাম্মদ আরাফাত উদ্দিন শাহ এর ব‍্যবস্থাপনায় ও জমিয়তুল আশেকানে আবেদীয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কর্মকর্তা, আশেক ভক্ত ও এলাকাবাসির সার্বিক সহযোগিতায় ওরশ শরীফ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ওরশ শরীফ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ‍্যে ছিল মাজার গোসল, মাজারে গিলাফ পরিধান, মাজারে পুষ্পস্তবক অর্পণ, পবিত্র খতমে কোরআন, খতমে গাউছিয়া, ওয়াজ মাহফিল ও ছেমা মাহফিল। পরিশেষে মিলাদ, কিয়াম, জিকির ও আখেরি মোনাজাতের পর ওরশ শরীফে আগত হাজার হাজার আশেক-ভক্তদের মাঝে উন্মুক্তভাবে ইফতার ও সেহেরির তবারোক বিতরণ করা হয়। ওরশ ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ৯ই ফাল্গুন ২২ ফেব্রুয়ারি রবিবার বাদে আছর মাজার প্রাঙ্গণে পবিত্র ইফতার মাহফিল যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। মিলাদ, কিয়াম, জিকির ও আখেরি মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাওলানা মাছুম রেজা কাদেরী। ওরশ শরীফে বিশেষ মেহমান ছিলেন রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার মুদাররিছ মাওলানা আবু তৈয়ব আনচারী, কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু তাহের চৌধুরী, অর্থ সম্পাদক নুরুল আব্বাস চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ এনাম, আবু বকর, নুরুল হাকিম, মোহাম্মদ মুন্না, আমিনুল ইসলাম চৌধুরী সহ আরো অনেকেই। এছাড়াও ওরশ শরীফ সুশৃঙ্খল ওসুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও শতাধিক স্বেচ্ছাসেবক বিভিন্নভাবে দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park