1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

পানছড়িতে বিকেল নামলেই জমে ওঠে ইফতারের বাজার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৩ বার পঠিত

একরামুল হক, খাগড়াছড়ি প্রতিনিধি:

পবিত্র রমজান মাসকে ঘিরে খাগড়াছড়ির পানছড়ি বাজারে বিকেল হলেই জমে উঠছে ইফতারের বাজার। রোজার শুরু থেকেই বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিন বিকেল গড়াতেই ইফতার সামগ্রী কিনতে বিভিন্ন এলাকা থেকে মানুষজন ভিড় করছেন পানছড়ি বাজারে।

ব্যবসায়ীরা জানান, রমজানের প্রথম দিন থেকেই ইফতার সামগ্রীর বিক্রি বেশ ভালো। গত বছরের তুলনায় এবার ক্রেতাদের উপস্থিতি অনেক বেশি। বিশেষ করে বিকেল ৪টার পর থেকে বাজারে তিল ধারণের ঠাঁই থাকে না।

বাজারে ছোলা, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, মেহেদীদানা, জিলাপি, চিকেন রোলসহ নানা ধরনের ইফতার সামগ্রী পাওয়া যাচ্ছে। এছাড়াও গরমের কারণে আখের রসের চাহিদাও রয়েছে বেশ। ইফতারের আগে ঠান্ডা আখের রস কিনতে অনেককে দোকানে ভিড় করতে দেখা যায়।

ক্রেতারা জানান, পরিবারের সদস্যদের পছন্দ অনুযায়ী বিভিন্ন আইটেম কিনতে তারা বাজারে আসেন। তবে নিত্যপণ্যের দামের বিষয়টি মাথায় রেখেই কেনাকাটা করতে হচ্ছে বলে জানান তারা।

সব মিলিয়ে রমজান উপলক্ষে পানছড়ি বাজারে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park