1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

“প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, উন্নয়নের অংশ”—এ টি এম আজহারুল ইসলাম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৬ বার পঠিত

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলা এলাকায় অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় হুইলচেয়ার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত ও শারীরিকভাবে অক্ষম মানুষের চলাচল সহজ করতে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শারীরিকভাবে প্রতিবন্ধী নারী-পুরুষদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। এতে উপকারভোগীদের মধ্যে আনন্দ ও স্বস্তি লক্ষ্য করা যায়। অনেকেই জানান, দীর্ঘদিন ধরে চলাচলে ভোগান্তির কারণে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারছিলেন না; এই সহায়তা তাদের দৈনন্দিন জীবনকে অনেক সহজ করে দেবে।

প্রধান অতিথির বক্তব্যে এ টি এম আজহারুল ইসলাম বলেন, “প্রতিবন্ধিরা আমাদের বোঝা নয়, তারা আমাদের সম্পদ। সমাজের প্রতিটি মানুষকে সমান মর্যাদা দিতে হবে। তাদের অবহেলা করলে চলবে না; বরং তাদের সক্ষমতা অনুযায়ী এগিয়ে নিতে হবে।” তিনি আরও বলেন, সরকার ও সমাজের সম্মিলিত উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে হবে, যাতে তারা আত্মনির্ভরশীল হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।

তিনি সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা যেন কোনোভাবেই অবহেলা বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park