1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঈদগাঁওয়ে বিএনপির মিছিল শেষে ফেরার পথে সেনাবাহিনীর হাতে আটক ১

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ২১২ বার পঠিত

ঈদগাঁওয়ে বিএনপির মিছিল শেষে ফেরার পথে সেনাবাহিনীর হাতে আটক ১

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) কক্সবাজারের ঈদগাঁওয়ে বিএনপির নির্বাচনী মিছিল শেষে ফেরার পথে ফিরোজ আহমদ (৪৭) নামে একজনকে সেনাবাহিনী আটক করেছে। সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া না গেলেও বিশ্বস্ত সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আটক ফিরোজ উপজেলার পোকখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মধ্যম পোকখালীর সাবেক মেম্বার রমজান আলীর ছেলে। বর্তমান থানা সংলগ্ন ফকিরা বাজার এলাকার বাসিন্দা।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঈদগাঁও স্টেশন এলাকা থেকে সেনাবাহিনীর একটি দল তাকে আটক করে।

প্রত্যক্ষদর্শীরা জানান,উক্ত ফিরোজ বিএনপির নির্বাচনী মিছিলে শেষে ফেরার পথে সেনাবাহিনীর একটি দল তাকে আটক করে নিয়ে যায়। তবে আটকের বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার অবগত নয় জানালেও রিপোর্ট লেখা পর্যন্ত সেনাবাহিনী এবং পুলিশ তাকে থানায় জিজ্ঞাসাবাদ করছে বলে নিশ্চিত হওয়া গেছে।

প্রসঙ্গত উক্ত ফিরোজের বিরুদ্ধে অস্ত্র, ধর্ষণ চেষ্টাসহ ডজনাধিক স্পর্শকাতর মামলা রয়েছে বলে স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park