1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

মৃত খালাকে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ভাগ্নের মৃত্যু! আহত-৩ আটক-১  

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৫ বার পঠিত

মোহাম্মদ আলী জিন্নাহ,জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে মৃত খালাকে দেখতে যাওয়ার পথে   সড়ক দুর্ঘটনায় ভাগ্নের মৃত্যু!  আহত-৩।

 

 

মাদারগঞ্জে সিএনজি এবং কাঁকড়াগাড়ী সংঘর্ষে  ১ জন নিহত এবং ৩ জন  আহত হয়েছে।  মঙ্গলবার সকাল ৮ টায়

জামালপুর সিএনজি স্টেশন থেকে মাদারগঞ্জে আসার পথে ফায়ার সার্ভিস মোড়ে কাঁকড়া গাড়ীর সাথে সিএনজি’র সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং অপর তিন জন গুরুতর  আহত হয়। নিহত জাহিল (৮) জামালপুর সদরের মনিরাজপুর এলাকার মামুন এর ছেলে। আহতরা হলেন নিহত জাহিল এর মা বিথী (৩৫),  জুনাইল ফকির বাড়ী ওয়াজেদ আলী ফকির এর স্ত্রী সামিরা (৫৫),  জুনাইল এলাকার মিজানের স্ত্রী সেলিনা (২৬)।

 

এ ঘটনায় কাঁকড়া গাড়ী চালক কে আটক করেছে পুলিশ।

 

 

নিহত ও আহতদের পরিবার সূত্রে জানা গেছে জামালপুর থেকে তেঘরিয়া আত্মীয় বাড়ীতে যাওয়ার পথে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস মোড়ে এ ঘটনা ঘটে।  নিহতের আত্মীয় রফিকুল ইসলাম জানান তেঘরিয়া এলাকার দুদু মিয়ার মেয়ে খুশো মারা যায় সোমবার নিজবাড়ীতে মৃত্যুবরণ করে খালাকে  দেখতে আসার পথে নিজেই সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ভাগ্নে এবং মা গুরুতর আহত হয়ে জামালপুর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

 

 

এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবু রায়হান জানান সকাল ৮ টায় সড়ক দুর্ঘটনার ৪ জন রোগী আসে তার মধ্যে একজন ঘটনাস্থলেই মারা গেছে আমরা মৃত অবস্থায় পাই।   আহত ৩ জনের মধ্যে দুইজনকে জামালপুরে রেফর্ড করা হয়েছে এবং অপরজন কে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ীতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

 

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান সকালে সিএনজি-কাঁকড়া গাড়ী সংঘর্ষের ঘটনায় এক শিশু নিহত, আহত ৩ জন।  এ ঘটনায় কাঁকড়া গাড়ী চালক কে আটক করা হয়েছে এবং  কাঁকড়া গাড়ী ও সিএনজি থানায় জব্দ আছে।  তদন্ত চলছে মামলা পক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park