1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

যশোরের রাজাপুরে জমি বিরোধে মহিলাকে কুপিয়ে জখম

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৬ বার পঠিত

যশোর জেলা প্রতিনিধি, মোঃ জুম্মান হোসেনঃ

 

 

যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের রাজাপুর জামতলা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে স্বপ্না (৫০) নামে এক গৃহবধূকে মাথায় চাকু দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।

আহত স্বপ্না রাজাপুর জামতলা এলাকার বাসিন্দা ও রিয়াজ উদ্দীনের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (২২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে পূর্বের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার শাহাবুদ্দিনের ছেলে সোয়েব (১৬) স্বপ্নার বাড়িতে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর রক্তাক্ত হন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল-এ নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিকটিমের পরিবার অভিযোগ করেছে, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল এবং তার জের ধরেই এ হামলার ঘটনা ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park