1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বোয়ালমারীর সাতৈর বাজারে চোরাই ইজিবাইক কারখানায় পুলিশের অভিযান: ৬ জন আটক, নাম–পরিচয় অজ্ঞাত

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪০ বার পঠিত

আব্দুল মতিন মুন্সী বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

 

২৩ ফেব্রুয়ারি (সোমবার) সকাল: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বাজার এলাকায় একটি চোরাই ইজিবাইক কারখানায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে পুলিশ। এ সময় বেশ কয়েকটি ইজিবাইক ও বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাতৈর বাজার গোরস্থানের সামনে ইলিয়াস নামে এক ব্যবসায়ীর পরিচালিত একটি গোপন স্থানে দীর্ঘদিন ধরে চোরাই ইজিবাইক এনে তা খুলে যন্ত্রাংশ আলাদা করা, রং পরিবর্তন এবং নতুনভাবে বিক্রির কাজ চলছিল।

 

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে পুলিশ অভিযান চালালে ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়।

 

অভিযানে কয়েকটি সম্পূর্ণ ইজিবাইক, কাটাছেঁড়া অংশ, মোটর, ব্যাটারি, চেসিসসহ বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইজিবাইক ও যন্ত্রাংশ জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

 

পুলিশ জানায়, জব্দকৃত ইজিবাইক ও যন্ত্রাংশ বর্তমানে কোতোয়ালি থানা হেফাজতে রয়েছে। প্রাথমিকভাবে এগুলো চোরাই বলে সন্দেহ করা হচ্ছে। আটক ৬ জনের নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় যাচাই ও জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

 

এ বিষয়ে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন,

“গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জনকে আটক এবং ইজিবাইক ও যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের নাম–পরিচয় যাচাই চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

স্থানীয়রা জানান, এলাকায় বেশ কিছুদিন ধরে ইজিবাইকের যন্ত্রাংশ আনা–নেওয়া নিয়ে সন্দেহ ছিল। পুলিশের অভিযানে একটি বড় চোরাই চক্রের তথ্য বেরিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park