1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

পানছড়িতে বিজিবির ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প ৩৯ জনের মুখে হাসি

  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পঠিত

মো: মামুন হাসান, পানছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি: দুর্গম পাহাড়ি জনপদের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিজিবির উদ্যোগে আয়োজিত এক বিনামূল্যের মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেয়ে উপকৃত হয়েছেন ৩৯ জন পাহাড়ি বাসিন্দা।

 

রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধীনস্থ বৌদ্ধ মণিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নতুন কচুছড়িমুখ পাড়ায় এ মানবিক মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।

 

মেডিকেল ক্যাম্পে পানছড়ি ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর নাঈমুল মুশফিক নাঈম, এএমসি নিজে উপস্থিত থেকে শিশু, নারী ও বৃদ্ধদের আন্তরিকতার সঙ্গে চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়, যা দুর্গম এই পাহাড়ি এলাকার দরিদ্র ও অসহায় মানুষের জন্য ছিল বড় এক স্বস্তির বার্তা।

 

 

চিকিৎসা সেবা নিতে আসা অনেক পাহাড়ি বাসিন্দা জানান, দূরত্ব ও অর্থাভাবে নিয়মিত চিকিৎসা নেওয়া তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। বিজিবির এই মানবিক উদ্যোগ তাদের জন্য নতুন করে আশার আলো জ্বালিয়েছে।

 

এ মেডিকেল ক্যাম্পিংয়ের মাধ্যমে মোট ৩৯ জন পাহাড়ি বাসিন্দা বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। বিজিবির এমন মানবিক কার্যক্রম স্থানীয় জনগণের সঙ্গে আস্থার বন্ধন আরও দৃঢ় করেছে এবং পাহাড়ে শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park