1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আলোচনায় ড. টিএম মাহবুবর রহমান

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৯ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি: উন্নয়ন, সংগঠন ও জনসম্পৃক্ততায় সম্ভাব্য শক্তিশালী প্রার্থী হিসেবে উঠে আসছেন বিএনপি নেতা ডক্টর টিএম মাহবুবর রহমান।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডক্টর টিএম মাহবুবর রহমান। আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাকে সম্ভাব্য শক্তিশালী প্রার্থী হিসেবে দেখছেন নেতাকর্মী ও রাজনৈতিক বিশ্লেষকরা।

 

সম্প্রতি তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সঙ্গে উপজেলার বিভিন্ন উন্নয়ন ও জনসম্পৃক্ত বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে স্থানীয় অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার বিষয় গুরুত্ব পায়।

 

দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর তৃণমূল রাজনীতিতে সক্রিয় থাকা ড. মাহবুবর রহমান সংগঠনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নেতাকর্মীদের কাছে তিনি দায়িত্বশীল, ত্যাগী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে পরিচিত।

 

দলীয় আন্দোলন-সংগ্রামে তিনি দীর্ঘ ১৭ বছর নেতাকর্মীদের পাশে থেকেছেন এবং মামলা-হামলা ও কর্মসূচির বিভিন্ন ব্যয় নিজ উদ্যোগে বহন করেছেন বলে জানান স্থানীয় নেতারা। এ সময়ে তার সহযোগী ছিলেন প্রয়াত রাজিউর রহমান চৌধুরী এবং অ্যাডভোকেট সৈয়দ আলম। স্থানীয়দের মতে, এসব কারণে তাকে উপজেলা বিএনপির কর্ণধার বলা হয়।

 

পেশাগত জীবনে তিনি বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চবিদ্যালয় এর প্রধান শিক্ষক হিসেবে শিক্ষাক্ষেত্রে অবদান রেখে আসছেন। একজন শিক্ষানুরাগী ও সুশৃঙ্খল নেতৃত্বের কারণে সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে।

 

গত জাতীয় নির্বাচনের কঠিন সময়ে দলকে সংগঠিত রাখা ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রেও তার ভূমিকা আলোচিত হয়। স্থানীয়দের মতে, তার রাজনৈতিক দূরদর্শিতার ফলে ঠাকুরগাঁও-২ আসন পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ অবদান ছিল।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাংগঠনিক দক্ষতা, সমন্বয় ক্ষমতা ও জনসম্পৃক্ততার কারণে তিনি উপজেলা নির্বাচনে শক্ত অবস্থানে রয়েছেন। স্থানীয়দের একাংশ মনে করেন, তারেক রহমান ঘোষিত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরীক্ষিত ও গ্রহণযোগ্য নেতৃত্ব হিসেবে ড. মাহবুবর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

 

সব মিলিয়ে সৌম্য আচরণ, প্রশাসনিক দক্ষতা ও কর্মীবান্ধব মনোভাবের কারণে উপজেলায় ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন—এমন প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park