1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঠাকুরগাঁওয়ে ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারাল আখবোঝাই ট্রাক, ডিভাইডারে উঠে দুর্ঘটনা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৩ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর বাজার এলাকায় ঘুমিয়ে পড়ায় চালকের নিয়ন্ত্রণ হারিয়ে একটি আখবোঝাই ট্রাক সড়কের ডিভাইডারে উঠে দুর্ঘটনার কবলে পড়েছে।

২৪ ফেব্রুয়ারি(মঙ্গলবার) সকালে সালান্দর বাজারের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আখ বোঝাই ট্রাকটি দ্রুতগতিতে চলছিল। এ সময় চালক ঘুমিয়ে পড়লে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের ডিভাইডারে উঠে যায়। এতে ট্রাকটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন।

খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণে কিছু সময় সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে, পরে স্বাভাবিক হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park