1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

চৌগাছায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্য নিহতসহ, আহত ৩

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৪ বার পঠিত

মোঃ জুম্মান হোসেন,যশোর জেলা প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হুমায়ুন কবির রিপন (৪৫) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৫টা ৫৫ মিনিটে চৌগাছা-যশোর সড়কের আফরা গ্রামস্থ আফরা মোড় সংলগ্ন জামেনুর হাফিজিয়া মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন কবির উপজেলার বাড়িয়ালী গ্রামের বাসিন্দা ছিলেন এবং যশোর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে তিনি আউটপাস নিয়ে নিজের ব্যবহৃত পালসার ১৫০ সিসি মোটরসাইকেলযোগে (যশোর-ল-১৫-০৪৯৩) বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লাল রঙের টিভিএস মোটরসাইকেলের (যশোর-হ-১৯-৯৯৬৭) সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সেনা সদস্য হুমায়ুন কবিরের মৃত্যু হয়। দুর্ঘটনায় অপর মোটরসাইকেলে থাকা তিন আরোহী—ভেকুটিয়া গ্রামের হাসান (৪০) ও রাহুল (২০) এবং রঘুনাথপুর গ্রামের তুহিন (৩৫)—গুরুতর আহত হন।

 

স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে যশোর ক্যান্টনমেন্টের সেনা সদস্যরা ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে যান। ঘটনার পর এলাকায় সাময়িক উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান আছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park