1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

যশোরে উলামা-মাশায়েখ ও শিক্ষার্থীদের সম্মানে ইফতার মাহফিল: উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী অমিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪১ বার পঠিত

মোঃ জুম্মান হোসেন, যশোর প্রতিনিধি: যশোর শহরের ঐতিহ্যবাহী হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালে উলামা-মাশায়েখ ও মাদরাসা শিক্ষার্থীদের সম্মানে (২০ ফেব্রুয়ারি) শুক্রবার এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

ইফতারের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত অতিথিরা ইসলামের ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ইমাম পরিষদ যশোরের সভাপতি আনোয়ারুল করীম যশোরী।

 

মাহফিলে আমন্ত্রিত উলামা-মাশায়েখদের মধ্যে আলোচনায় অংশ নেন আব্দুল মান্নান ও রুহুল আমিন। পুরো অনুষ্ঠানটির মঞ্চ পরিচালনায় ছিলেন আমানুল্লাহ কাসেমী। ইফতার মাহফিলে যশোরের বিভিন্ন মাদরাসার শিক্ষকবৃন্দ, দাওয়াত ও তাবলীগের মুরুব্বীগণ, বিদেশি অতিথি এবং মাদরাসার হাফেজ শিক্ষার্থীসহ পাঁচ শতাধিক অতিথি অংশগ্রহণ করেন।

অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান, আব্দুল কাদের, বেলায়েত হোসেন, নাজিরুদ্দিন, শামসুর রহমান, হামিদুল ইসলাম ও উবায়দুল্লাহ শাকির।

 

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন সদস্যরা এই মিলনমেলায় শরিক হন। ইফতারের আগে সমবেত মুসল্লিদের নিয়ে এক সংহতিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park