1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

রাউজান প্রেস ক্লাবের বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন করলেন দানবীর আলহাজ জসিম উদ্দিন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪০ বার পঠিত

মো : আতিক উল্লাহ চৌধুরী, রাউজান প্রতিনিধি: রাউজান প্রেস ক্লাবের বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন করেছেন সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী ও ছয়বার সরকার কর্তৃক সেরা রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে পুরস্কারপ্রাপ্ত আলহাজ জসিম উদ্দিন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে নোয়াপাড়াস্থ একটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে ও প্রবাসে সাংবাদিকরা মানুষের দুঃখ-দুর্দশা তুলে ধরতে যেভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। তাদের দায়িত্বশীল ভূমিকার কারণে প্রবাসেও দেশের সুনাম বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরও বলেন, সমাজের অসংগতি ও সম্ভাবনা তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতাই পারে সমাজকে এগিয়ে নিতে।

সংগঠনের সভাপতি কাজী সরোয়ার খান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক আলহাজ মোহ্যমান রফিক, আলহাজ মোক্তার আহমেদ, ইয়াসিনুল হক, ফারুকে আজম, সরোয়ার আলম, রাউজান প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম, আজীবন সদস্য ও সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী এবং সাবেক সাধারণ সম্পাদক এস. এম. ইউসুফ উদ্দিন।

সংগঠনের সাধারণ সম্পাদক মোজাফফর হোসাইন শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দীন মিঞাজী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সিরাজ তালুকদার, সহ-সম্পাদক রবিউল হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক কে. এম. বাহাউদ্দীন, দপ্তর সম্পাদক এ. কে. বাবর, মিলন বৈদ্য শুভ,আতিক উল্লাহ্, মোহাম্মদ সাব্বির প্রমুখ।

অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দের উপস্থিতিতে বার্ষিক প্রকাশনার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। মানবতার কাজে বিশেষ অবদান রাখায় প্রধান অতিথি আলহাজ জসিম উদ্দিনকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park