1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

‎ঠাকুরগাঁও সীমান্তে দিয়ে প্রবেশকালে মোটরসাইকেলসহ ৬ বাংলাদেশী আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৪ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও হরিপুর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৬ জন ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তাদের ব্যবহৃত ০২টি মোটরসাইকেলও জব্দ করা হয়।

 

‎বিজিবি সূত্রে জানা গেছে, ৫০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন কাঁঠালডাঙ্গী বিওপির দায়িত্বরত এলাকায় আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৬টায় এই অভিযান চালানো হয়। নিজস্ব গোয়েন্দা সংস্থার (এসআইপি ও আরআইবি) তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি চক্র সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে।

 

‎এরই প্রেক্ষিতে সীমান্ত পিলার ৩৭০/১-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপলডাঙ্গী নামক স্থানে বিজিবি সদস্যরা অবস্থান নেন। ভারত থেকে আসার পথে হাতেনাতে ৬ জনকে আটক করা হয়।

 

‎জব্দকৃত মালামাল

 

‎অভিযানে অনুপ্রবেশকারীদের সাথে থাকা TVS ১১০ সিসিসহ দুটি মোটরসাইকেল আটক করা হয়।

 

‎আটককৃতরা হলেন, ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ভরনীয়া গ্রামের মোঃ মোখলেছুর (২১), সাহাজাদ আলীর ছেলে মোঃ মনসুর রহমান (১৮)। একই উপজেলার ভাণ্ডারিয়া গ্রামের মোঃ আঃ মোমিনের ছেলে মোঃ রুবেল (২৮)

 

‎, রাঘোপুর গ্রামের মোঃ নজরুলের ছেলে মোঃ আমিনুর (১৮)। হরিপুর উপজেলার মারাধার গ্রামের নবী হোসেনের ছেলে মোঃ ইমরান (২৩) ও পশ্চিম আটঘরিয়া গ্রামের মোঃ আইস উদ্দিনের ছেলে মোঃ সুবেল (২৬)।

 

 

‎বিজিবি কর্মকর্তারা জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করত সংশ্লিষ্ট থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত এলাকায় টহল এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park