1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে গণসংবর্ধনা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৮ বার পঠিত

মোঃ জুম্মান হোসেন, যশোর জেলা প্রতিনিধি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা যশোরে এসে গণসংবর্ধনায় সিক্ত হয়েছেন। আজ শুক্রবার সকালে যশোর সার্কিট হাউসে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় তাকে বরণ করে নেওয়া হয়।

অনিন্দ্য ইসলাম অমিতের বাবা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামও চারবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বাবার পথ ধরে এবারই মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন অমিত। গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর-৩ আসন থেকে ২ লাখ ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে বিএনপি সরকার গঠন করলে তাকে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

আজ বেলা সাড়ে ১১টায় প্রতিমন্ত্রী সার্কিট হাউসে পৌঁছালে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এরপর তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন। পরে তিনি সার্কিট হাউস হল রুমে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “জনগণের এই ভালোবাসা ও আস্থা আমার আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে। এলাকার উন্নয়নে আমি নিবেদিত হয়ে কাজ করার অঙ্গীকার করছি।”জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অনিন্দ্য ইসলাম অমিতের এই দুই দিনের সরকারি সফরে শুক্রবার বিকাল তিনটায় জেলার বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। এরপর ওলামাদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিলে অংশ নিবেন। আগামিকাল শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় যোগদান, দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় পরে বিকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিলে যোগদান করবেন।

 

এছাড়াও আগামীকাল শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।

 

নতুন প্রতিমন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত যশোরবাসী আশা প্রকাশ করেন, তার হাত ধরে এ অঞ্চলের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে। নেতাকর্মীরা এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ ধন্যবাদ জানান

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park