1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত শুক্রবার নিজ জেলা যশোরে আসছেন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৫ বার পঠিত

মোঃ জুম্মান হোসেন,যশোর জেলা প্রতিনিধি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা যশোর সফরে আসছেন। আগামী শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে বিমানে তিনি যশোরে পৌঁছাবেন।

বিমানবন্দরে অবতরণের পর সরাসরি যশোর সার্কিট হাউজে যাবেন প্রতিমন্ত্রী। সেখানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ নাগরিকরা তাকে শুভেচ্ছা জানাবেন। তার আগমনকে কেন্দ্র করে জেলা জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রিয় নেতাকে বরণ করতে ইতোমধ্যে নানা প্রস্তুতি সম্পন্ন করেছেন যশোরবাসী।

তবে জনদুর্ভোগ এড়াতে বিমানবন্দরে দলীয় নেতাকর্মীদের না যাওয়ার জন্য কঠোর নির্দেশনা দিয়েছে যশোর জেলা বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জানান, নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ থাকলেও সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে সবাইকে সার্কিট হাউজে গিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী তার তিন দিনের রাষ্ট্রীয় সফরে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। শুক্রবার বিকেল ৩টায় যশোর সার্কিট হাউজে জেলার বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতি ও ওজোপাডিকোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। বৈঠকে বিদ্যুৎ সরবরাহের বর্তমান অবস্থা, উন্নয়ন পরিকল্পনা এবং সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

এরপর হোটেল ওরিয়ন মিলনায়তনে ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিমন্ত্রী অংশ নেবেন।

২১ ফেব্রুয়ারি সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রতিমন্ত্রী। পরে দুপুর ১২টায় একই স্থানে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। দিনশেষে হোটেল ওরিয়নে সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে ইফতার মাহফিলে মিলিত হবেন তিনি।

রোববার সকালে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন প্রতিমন্ত্রী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park