1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের রমাদান বিষয়ক আলোচনা ও ইফতার অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৭ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান বাবু, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে থানা দায়িত্বশীলদের অংশগ্রহণে “রমাদান: আত্মশুদ্ধি ও দায়িত্ববোধ” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আয়োজিত এ অনুষ্ঠানটি হৃদয়গ্রাহী ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, ঠাকুরগাঁও জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সাবেক আমীর ও বিশিষ্ট আলেমে দ্বীন। তিনি তাঁর বক্তব্যে মাহে রমাদানের তাৎপর্য তুলে ধরে দায়িত্বশীলদের আত্মগঠন, তাকওয়া অর্জন এবং সমাজকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

 

এ সময় ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা রমাদান মাসকে ব্যক্তি ও সমাজ পরিবর্তনের মাস হিসেবে আখ্যায়িত করে ইসলামী আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতারের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park