1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহীতে ভেজাল উষধ সহ গ্রেপ্তার ১

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পঠিত

রাজশাহীতে ভেজাল উষধ সহ গ্রেপ্তার ১

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধিয়: রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নকল লেবেল ও লোগো ব্যবহার করে ভেজাল ওষুধ মজুত ও বাজারজাত করার অভিযোগে মোঃ আরিফ আলী (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার মোঃ আরিফ আলী পবা থানার বড়গাছী গ্রামের আক্কাশ আলীর ছেলে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তার সঙ্গে আরও ৩–৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত থাকতে পারে।

ডিবি সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি দুপুর পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানার কয়েরদারা এলাকায়, ভূমি অফিসের সামনে অবস্থিত মোস্তাফিজুর রহমানের তিনতলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামি মোঃ আরিফ আলীকে আটক করা হয়।

অভিযানকালে তার হেফাজত থেকে উদ্ধার করা হয়:

৫৭৫টি ছোট কাচের অ্যাম্পুল (Emistat 8mg/4ml লেবেলযুক্ত),

২০৩টি লেবেলবিহীন বাদামি রঙের কাচের অ্যাম্পুল,

২৫টি কাচের অ্যাম্পুল (NEOPENEM Injection Meropenem USP 1g লেবেলযুক্ত),

৮০০টি লেবেলবিহীন সাদা কাচের অ্যাম্পুল (ডিস্ট্রিলড ওয়াটার ভর্তি),

৫০টি নকল লেবেল (Oricef, Ceftriaxone USP 1g, 1g IV লেখা)।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park