1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বালিয়াডাঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ৩ পরিবার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৮৭ বার পঠিত

মো:তোফাজুল ইসলাম, বালিয়াডাঙ্গী প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের তেগাছিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩টি পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। গভীর রাতে সংঘটিত এ অগ্নিকাণ্ডে একাধিক বসতঘর, রান্নাঘর, আসবাবপত্র, কাপড়চোপড়, খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আকস্মিক এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এলাকাবাসী হঠাৎ তীব্র তাপ অনুভব করেন। পরে বাইরে বের হয়ে একটি বাড়িতে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন। মুহূর্তের মধ্যেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন এবং বিভিন্নভাবে আগুন নেভানোর চেষ্টা চালান। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তাদের প্রচেষ্টা সফল হয়নি।
পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের ভাষ্যমতে, ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর ফলে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের কেউ মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন, আবার কেউ রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন। তবে তদন্তের পরই আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে রয়েছেন খয়রুল, মজিবর ও আবুল পরিবারের সদস্যরা। আগুনে তাদের বসতঘর ও ঘরে থাকা প্রয়োজনীয় মালামাল পুড়ে যাওয়ায় তারা মানবেতর জীবনযাপনের মুখে পড়েছেন। অনেকেই বর্তমানে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সহযোগিতায় আশ্রয় নিয়েছেন।
ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানান। এলাকাবাসীর মতে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য দ্রুত আর্থিক ও মানবিক সহায়তা প্রয়োজন।
এদিকে, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কান্না ও আহাজারিতে পুরো এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মানবিক বিপর্যয়ের মুখে পড়া পরিবারগুলোর পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park