1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঠাকুরগাঁওয়ে ৫৬ টাকায় পুলিশে চাকরি পেলেন ২৬ জন

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৬৯ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ এর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। রোববার (২৪ মে) জেলা পুলিশ, ঠাকুরগাঁওয়ের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে এ নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পরীক্ষা শেষে প্রাথমিকভাবে নির্বাচিত ২৬ জন প্রার্থীর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এ উপলক্ষে নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন।
জেলা পুলিশ জানায়, মাত্র ৫৬ টাকা আবেদন ফি দিয়েই ২৬ জন প্রার্থী বাংলাদেশ পুলিশে চাকরির সুযোগ পেয়েছেন। এর বাইরে নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অতিরিক্ত অর্থ লেনদেন হয়নি।
পুলিশ সুপার বলেন, “সম্পূর্ণ স্বচ্ছতা, শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। কোনো ধরনের অনিয়ম বা তদবিরের সুযোগ রাখা হয়নি।”
তিনি নবনির্বাচিতদের উদ্দেশ্যে বলেন, সততা, দেশপ্রেম, শৃঙ্খলা ও কর্মনিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে হবে। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে মানবিক ও পেশাদার পুলিশিং নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে বিভিন্ন জেলা থেকে আগত পুলিশ কর্মকর্তাবৃন্দ, ঠাকুরগাঁও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park