
আইভি আক্তার মারিয়া ; জাককানইবি প্রতিনিধি:
পবিত্র শবে কদর, জুমাতুল বিদা,পবিত্র ঈদ-উল-ফিতর ও জাতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ০৮-০৩-২০২৬ থেকে ২৬-০৩-২০২৬ পর্যন্ত একাডেমিক ছুটি মঞ্জুর করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
দুই ধাপে এই ছুটি কার্যকর হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ০৮-০৩-২৬ থেকে ১৫-০৩-২০২৬ পর্যন্ত সকল ক্লাস বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।আগামী ১৫-০৩-২০২৬ তারিখ হতে ২৬-০৩-২০২৬ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাস পরীক্ষা অফিস সমূহ বন্ধ থাকবে। উল্লেখ্য যে, ২৬ শে মার্চ জাতীয় স্বাধীনতা দিবস পালন এবং ২৭শে মার্চ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।গুচ্ছ ভর্তি পরীক্ষায় সকল কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট দায়িত্ব পালনকারী সকলকে (শিক্ষক, কর্মকর্তা,কর্মচারীবৃন্দ) ২৬-০৩-২০২৬ তাং এবং ২৭-০৩২০২৬ তাং ক্যাম্পাসে অবস্থান করার নির্দেশ জারি করেছে কর্তৃপক্ষ। গত ০৪-০৩-২০২৬ তারিখে উপাচার্যের অনুমতিক্রমে ; রেজিস্টার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান স্মারকে সাক্ষরের মাধ্যমে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে,ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও জরুরী সার্ভিসের আওতাভুক্ত কর্মীগণ ছুটিকালীন সময়েও দায়িত্ব পালনের সচেষ্ট থাকবেন। ক্যাম্পাস বন্ধকালীন সময়ে হল বন্ধ করার উদ্যোগ প্রশাসন নিলেও তার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ স্মারকলিপি জমা দেয়।
০৮ মার্চের আগের দুইদিন এবং ২৬ শে মার্চের পরের দুইদিন ; সাপ্তাহিক বন্ধে (শুক্রবার এবং শনিবার) যথারীতি বিশ্ববিদ্যালয় কার্যক্রম এবং ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। তাই টানা ২৩ দিনের অবকাশ পাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়।
অবকাশকালীন সময় শেষে আগামী ২৮ শে মার্চ বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম পুনরায় চালু হবে।