1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

২০০ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার ১ জন

  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পঠিত

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও একজন আসামি কৌশলে পালিয়ে যায়।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩ এপ্রিল ২০২৬ তারিখে গোদাগাড়ী পৌরসভার মহিশালবাড়ী গ্রামের মহিশালবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের পশ্চিম পাশে একটি কাঁঠাল গাছের নিচে অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানটির নেতৃত্ব দেন গোদাগাড়ী মডেল থানার এসআই (নিরস্ত্র) শফিউদ্দিন আহমেদ।

 

অভিযানকালে মোঃ ওসমান গনি (২৯), পিতা মোঃ জমির উদ্দিন, গ্রাম মহিশালবাড়ী, থানা গোদাগাড়ী, জেলা রাজশাহীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুইটি সাদা স্বচ্ছ পলিপ্যাকের ভেতরে রাখা (১০০+১০০) মোট ২০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা বলে জানায় পুলিশ।

 

অভিযানের সময় মোঃ সাদ্দাম হোসেন নামে আরও এক আসামি পালিয়ে যায়। তার পিতার নাম জানা যায়নি, তবে তার বাড়ি একই গ্রামের বলে জানা গেছে।

 

এছাড়াও ঘটনাস্থল থেকে একটি ব্যবহৃত OnePlus অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং চাবিসহ একটি ১৫০ সিসি নীল রঙের ইয়ামাহা এফজেডএস ভার্সন-২ মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়েছে।

 

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park