1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১১ মাস পর দেশে ফিরল রাণীশংকৈলের আজিজুর রহমানের মরদেহ

  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার পঠিত

আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাসিন্দা আজিজুর রহমানের মরদেহ প্রায় ১১ মাস পর দেশে ফিরেছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

 

নিহত আজিজুর রহমান উপজেলার শাহানাবাদ গ্রামের বাসিন্দা ও মো. মোতুজ্জারের ছেলে। জানা গেছে, ২০২৫ সালের ১৩ মে সীমান্ত এলাকায় ঘাস কাটতে গিয়ে অসাবধানতাবশত তিনি শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে আটক করে শিলিগুড়ির একটি কারাগারে পাঠায়।

 

পরিবারের অভিযোগ, আটক অবস্থায় তার ওপর নির্যাতন চালানো হয়। পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে গত ২২ মার্চ তাকে ভারতের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় একই দিন বিকেলে তার মৃত্যু ঘটে।

 

দীর্ঘ আইনি প্রক্রিয়া ও জটিলতা কাটিয়ে প্রায় ১১ মাস পর মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। নিহতের পরিবার আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় সরকারের সহযোগিতায় মরদেহ দেশে আনা হয়। কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের উদ্যোগে সরকারি খরচে মরদেহটি দেশে ফেরত আনা হয়।

 

প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শেষে মরদেহটি নিহতের মেয়ে জামাই মো. দুলাল হোসেন ও ভাতিজা মো. সোহেল রানার কাছে হস্তান্তর করা হয়।

 

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, দুই দেশের নিয়ম অনুযায়ী সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park