1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

হামিদপুরে স্কুল প্রাঙ্গণ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৫৫ বার পঠিত

মোঃ জুম্মান হোসেন, যশোর প্রতিনিধি: যশোরের হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক অজ্ঞাতপরিচয় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে বিদ্যালয়ের উত্তর পাশের সীমানাপ্রাচীরসংলগ্ন খোলা মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি গত প্রায় তিন মাস ধরে হামিদপুর বাজার এলাকায় অবস্থান করছিলেন। তিনি নিজের নাম-ঠিকানা কিছুই বলতে পারতেন না। স্থানীয়দের দেওয়া খাবার খেয়েই তাঁর দিন চলত এবং রাতে বাজারের বিভিন্ন স্থানে বা বিদ্যালয় মাঠে অবস্থান করতেন। আজ সকালে বিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী মাঠ পরিষ্কার করতে গিয়ে ওই ব্যক্তিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে যশোরের চাঁনপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

 

এই বিষয়ে চাঁনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে,ও যশোর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে এবং ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park