1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

হাবিপ্রবি পরিসংখ্যান ছাত্র সমিতির নেতৃত্বে আল আমিন ও জিহাদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২১ বার পঠিত

ইফাত হোসেন জীম, হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ছাত্র সমিতির পঞ্চম কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অন্যান্য পদে প্রতি ব্যাচের নির্ধারিত প্রতিনিধিদের সিলেকশনের মাধ্যমে নির্বাচিত করা হয়। ভিপি পদে আল আমিন খান জয় ও তানজিম প্রতিদ্বন্দ্বিতা করেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জিহাদ হোসেন ও নোমান।

ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে ভিপি পদে আল আমিন খান জয় এবং জিএস পদে জিহাদ হোসেন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হন।

বিজয়ের পর প্রতিক্রিয়ায় নবনির্বাচিত ভিপি আল আমিন খান জয় বলেন, পরিসংখ্যান ছাত্র সমিতি বিভাগের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও বিভাগের সুনাম বৃদ্ধিতে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এমন একটি শিক্ষার্থী-বান্ধব সংগঠনের ভিপি নির্বাচিত হতে পেরে তিনি আনন্দিত ও কৃতজ্ঞ। তিনি শিক্ষকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক জিহাদ হোসেন বলেন, শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ, একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততা বৃদ্ধি এবং বিভাগের সার্বিক উন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

নির্বাচনকে কেন্দ্র করে বিভাগে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে পরিসংখ্যান ছাত্র সমিতির কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর ভূমিকা পালন করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park