1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

হাবিপ্রবি ক্যাম্পাস থেকে আন্তর্জাতিক অঙ্গনে;অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আসিফের স্টার্টআপ ‘SuperGen’

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৪৬ বার পঠিত

হাবিপ্রবি প্রতিনিধি: স্বপ্ন, ব্যর্থতা, অধ্যবসায় আর অদম্য ইচ্ছাশক্তি— এই চারটি শব্দ যেন একসঙ্গে মিলে তৈরি করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোঃ আসিফ মাহমুদের সফলতার গল্প। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পড়াশোনা করতে করতেই তিনি গড়ে তুলেছেন নিজের স্টার্টআপ ‘SuperGen’, আর সেই উদ্যোগ এখন পৌঁছে গেছে আন্তর্জাতিক অঙ্গনে।

সম্প্রতি সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক উন্নয়ন কর্মসূচি GO4IMPact-এর অধীনে Blue Business Idea Competition WaterAid Bangladesh এবং Swisscontact Bangladesh এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পাইলট প্রকল্পের চুক্তি সম্পন্ন করেছে আসিফের প্রতিষ্ঠান SuperGen। এই চুক্তির প্রথম মাইলস্টোন হিসেবে আনুষ্ঠানিকভাবে ৩ লাখ টাকারও বেশি (BDT 300,000+) মূল্যের এগ্রিমেন্ট হ্যান্ডওভার করা হয়েছে।
প্রকল্পটির আওতায় আগামী অক্টোবরের মধ্যে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ১০০টি পরিবারের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা হবে, যার মোট প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৬ লাখ টাকারও বেশি (BDT 600,000+)।
কিন্তু এই অর্জনের পেছনের গল্প মোটেও সহজ ছিল না।
আসিফ জানান, এই সফলতার আগে তিনি চারবার স্টার্টআপে ব্যর্থ হয়েছেন। প্রতিবার ব্যর্থতা তাকে থামিয়ে দিতে পারেনি; বরং নতুন করে চেষ্টা করার সাহস জুগিয়েছে। তার ভাষায়, “হাল না ছেড়ে আরেকবার চেষ্টা করার মানসিকতাই আজ আমাকে এখানে নিয়ে এসেছে।”
বিশ্ববিদ্যালয় জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে, ফাইনাল পরীক্ষা শেষ করার একই মাসে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া তার জন্য একটি বিশেষ অর্জন। শুধু তাই নয়, একই সময়ে দেশের অন্যতম শিক্ষা নেতৃত্ব উন্নয়ন প্রতিষ্ঠান Teach for Bangladesh-এর Fellowship এ নিজের অবস্থান নিশ্চিত করাও তার সাফল্যের পালকে যোগ করেছে নতুন মাত্রা।
এই যাত্রায় আসিফ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন GO4IMPact-এর প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট মোঃ সাইদুজ্জামান পুলাক-এর প্রতি, যিনি তার উদ্যোক্তা উদ্যোগের ওপর আস্থা রেখেছেন। পাশাপাশি তিনি ধন্যবাদ জানিয়েছেন তার টিম সদস্য রফিকুল ইসলাম রাকিব, রাইজুল ইসলাম তানভীর, খায়রিন মির্জা, তানজিলা ইসলাম রিফা এবং ওমর ভাইকে, যিনি তাকে বিজনেস মডেলিং ও ফান্ডরেইজিং বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন।
হাবিপ্রবির অর্থনীতি বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মোঃ আসিফ মাহমুদের এই অর্জন কেবল ব্যক্তিগত সফলতার গল্প নয়; এটি প্রমাণ করে যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেই আন্তর্জাতিক পর্যায়ের উদ্ভাবনী উদ্যোগ গড়ে তোলা সম্ভব।
একাধিক ব্যর্থতার পরও ধৈর্য ধরে এগিয়ে গেলে, স্বপ্ন একসময় বাস্তবে রূপ নেয়— SuperGen এবং মোঃ আসিফ মাহমুদের এই গল্প সেই বার্তাই নতুন প্রজন্মের সামনে তুলে ধরছে।

“ডিগ্রি হাতে পাওয়ার আগেই আন্তর্জাতিক চুক্তি— এটি শুধু সাফল্য নয়, এটি তরুণ উদ্যোক্তাদের জন্য একটি অনুপ্রেরণার নাম।”

ইফাত হোসেন জীম।
হাবিপ্রবি প্রতিনিধি।
মোবা : ০১৭৩৩৮১৬২৩১

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park